ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী: জি এম কাদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখনো কোনোভাবেই তথাকথিতহ্যাঁভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে, ‘নাভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনিহ্যাঁভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জি এম কাদের।

এ সময় তিনি রংপুর সদর৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। জি এম কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাইদেশের মানুষ তথাকথিতহ্যাঁভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাইহ্যাঁভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।এই তথাকথিতহ্যাঁভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না,’ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে।এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না,’ বলেন তিনি। তিনি আরো বলেন, রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর সদর৩ আসনের জনগণ আবারও লাঙল প্রতীককে বিজয়ী করবে। জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে,’ বলেন জি এম কাদের।

নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। জি এম কাদের আরো বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবেদেশ কোন পথে যেতে চায়।প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।

জনপ্রিয় সংবাদ

এবার তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী: জি এম কাদের

আপডেট সময় ০৪:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬