ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা বছরের পর বছর গুপ্ত ছিলেন তারা আজ জামায়াতকে গুপ্ত বলছেন: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

যারা বছরের পর বছর গুপ্ত ছিলেন তারা আজ জামায়াতকে গুপ্ত বলছেন। বিষয়টি লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। এ সময় তিনি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ডা. শফিকুর রহমান আগামী দিনের শাসনব্যবস্থা নিয়ে বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না; বরং সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব। ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সম্প্রতি জামায়াতকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, নিজেরা যারা বছরের পর বছর জনগণের চোখের আড়ালে গুপ্ত ছিলেন, তারা আজ আমাদের গুপ্ত বলছেন–এটা চরম লজ্জার। আমরা চাইলে বিপদের দিনে বিদেশে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। এই মাটি ও মানুষের সঙ্গেই আমরা ছিলাম এবং থাকব।

ঢাকার হাজারীবাগ ও ট্যানারি শিল্প নিয়েপরিকল্পনার কথা জানিয়ে আমির আরও বলেন, ট্যানারি শিল্পকে আধুনিক রূপ দেয়া হবে। চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করবে। তিনি অভিযোগ করেন, অনেক পক্ষ আগামী ১০০ বছর দেশের কী লাগবে, তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেয়ার চেষ্টা করছে। জনসভায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

যারা বছরের পর বছর গুপ্ত ছিলেন তারা আজ জামায়াতকে গুপ্ত বলছেন: জামায়াত আমির

আপডেট সময় ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬