ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি: জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাতের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। আপনাদের কথা শুনলে বুঝা যায়, ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। আইডি হ্যাক হয়েছিল, সেটা প্রমাণ না করতে পারলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

জামায়াতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ছিল। জামায়াতে ইসলামী একাত্তরে মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে, নয়তো যেই আগুন জ্বলে উঠবে, সেই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে জামায়াত। যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত। ‘১২ তারিখে নারীরা বুঝিয়ে দেবে, তাদেরকে হেয় করে কোনো দল জিততে পারে না’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি: জামায়াতের উদ্দেশে রিজভীর প্রশ্ন

আপডেট সময় ০১:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬