ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এদেশের মেয়েরা খালেদা জিয়া হতে চায়, এটিই আমাদের অহংকার: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের চকরিয়ায় ধানের শীষের নির্বাচনী জনসভায় দুই শিশুর ‘খালেদা জিয়া’ সেজে উপস্থিত হওয়া এবং তাদের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার মালুমঘাট আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত এক সভায় এ ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। কালো চশমা ও খালেদা জিয়ার আদলে শাড়ি পরে মঞ্চে আসে স্থানীয় দুই শিশু।

তাদের মধ্যে একজন সালাহউদ্দিন আহমদের হাত উঁচিয়ে ধরে উপস্থিত জনতার উদ্দেশে বলে, আপনারা আমার সন্তানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো? অপর শিশুটি উপস্থিত সবার উদ্দেশে বলে, কে বলেছে খালেদা জিয়া নাই? খালেদা জিয়া আছে সারা বাংলায়। সবাই একসাথে বলুন, ভোট দিবো কিসে? ধানের শীষে।

এদিকে শিশুদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বক্তব্য শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নিজের পুত্রের মতো স্নেহ করতেন, যা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আজ দেশের ছোট ছোট মেয়েরা তাঁর মতো হতে চায়—এটি আমাদের জন্য বড় অহংকার।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জীবদ্দশায় যেমন সম্মান পেয়েছেন, মৃত্যুর পরেও অনন্য মর্যাদায় ভূষিত হয়েছেন। দেশনেত্রীর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে দেশের মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা কতটা। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই নতুন প্রজন্ম আজ ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

খামারিদের বাড়িতে বাড়িতে রক্তমাখা চিঠি: ডাকাতি করতে আসবো, দরজা না খুললে ‘জিন্দা খালাস’

এদেশের মেয়েরা খালেদা জিয়া হতে চায়, এটিই আমাদের অহংকার: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১১:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬