ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। আন্দোলনের বীর সন্তানদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করবে বিএনপি।

বুধবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলনের ধরন ছিল এক রকম, আর তরুণদের আন্দোলন ছিল অভাবনীয় সাহসী ও দৃঢ়। এই সম্মিলিত শক্তির কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। এ সময় তিনি আন্দোলনের বীরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও একটি অবহেলিত ও দরিদ্র জেলা। বিগত সরকারগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি দিলেও এখানে বড় কোনো কলকারখানা বা উন্নয়নের কাজ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে ফার্ম প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে, যাতে তরুণরা ঘরে বসেই আয়ের সুযোগ পায়।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬