ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর আসনে গণঅধিকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিল বিএনপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা (দেবিদ্বার) আসনে দলীয় প্রার্থীশূন্য হওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে এই জোটগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেবিদ্বারে বিএনপি ও গণঅধিকার পরিষদের সমন্বিত প্রার্থী হিসেবেট্রাকপ্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, কুমিল্লা৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে কুমিল্লা৪ আসনে বিএনপির কোন প্রার্থী থাকছে না, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী।

তিনি আরও বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। এইদিকে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় এক নেতা বলেন, কুমিল্লা৪ আসনে বিএনপি ট্টাক মার্কাকে সমর্থন দেবে। ট্রাক মার্কার হয়ে কাজ করতে স্থানীয় সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কুমিল্লা৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়।

জনপ্রিয় সংবাদ

ভারতের বিষয়ে বাংলাদেশ-পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে: সাবেক ইংলিশ অধিনায়ক

হাসনাত আব্দুল্লাহর আসনে গণঅধিকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিল বিএনপি

আপডেট সময় ০১:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬