ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করবেন, তবে কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না। এমনকি তার নিজের আত্মীয়ের ক্ষেত্রেও নয়। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতিকের নির্বাচনী জনসভায় একথা বলেন হাসনাত।

সেখানে তিনি বলেন, মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন, নির্বাচনে অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে আমি নিজের আত্মীয়কেও ছাড় দেব না।

এতদিন সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলেযে দল ক্ষমতায় আসে, সুবিধা নেয় তারাই। এই সংস্কৃতি এখন থেকে আর চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৩:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬