ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আহ্বান জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি প্রকাশ্য রাজনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক লিখিত বার্তায় তিনি বলেন, জনগণের আস্থা ও বৈধতা কেবলমাত্র একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। ন্যায়সংগততা ও জনবিশ্বাস ছাড়া কোনো নির্বাচনী ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর দেশের তরুণ প্রজন্মের প্রতি আমাদের দায় রয়েছে—রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার। তিনি জানান, ভবিষ্যৎ শাসনব্যবস্থার জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

তিনি আরও বলেন, তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। এখন তিনি তাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন, যেখানে উভয় পক্ষ জাতির সামনে নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরতে পারবেন এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বার্তার শেষাংশে জামায়াত আমীর বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি—যেখানে সবাই জনগণের রায় ও ইচ্ছার প্রতি সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

তারেক রহমানকে প্রকাশ্য আলোচনার আহ্বান জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের

আপডেট সময় ০৯:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬