ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

এবার পুলিশ বাহিনী থেকে আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটেহ্যাভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের মধ্যে আওয়ামী লীগের যে সদস্যরা আছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে। তিনি শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি আরও বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। এবার আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।

বাগেরহাট২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে তিনি শাসক হবেন না, হবেন বাগেরহাটবাসীর সেবক। বাগেরহাটের সব সমস্যায় জনগণ তাকে পাশে পাবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটেহ্যাদেওয়া মানে আজাদি। এই দেশকে শোষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে গণভোটেহ্যাভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেনবাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনূস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬