ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের বাইরে আনা হচ্ছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

এবার কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে এখন কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছেএমন অভিযোগ করেছেন খুলনা৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোটগ্রহণের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, ভোটের দিন সন্ত্রাসীদের ব্যবহার করে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে।

এ ছাড়া ঢাকায় ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। তবে নির্বাচন মাত্র কয়েক দিন আগে এ ধরনের আন্দোলন কর্মসূচি আয়োজনকে তিনি সমীচীন নয় বলেও মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের বাইরে আনা হচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬