ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

এবার আন্দোলনসংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে নিজেসহ সহকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি একটি দলের প্রধান। আন্দোলনসংগ্রামের রাজনীতিতে আমাদের ভূমিকার কারণে আমাদের জীবন এখন ঝুঁকির মধ্যে। কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুরিয়া গ্রামে ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য নাইমুলের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

নুর অভিযোগ করে বলেন, হাসান মামুন আমাদের কর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে, নির্যাতন করছে। আমার পরিবারপরিজন, আত্মীয়স্বজন এবং যারা আমার সঙ্গে মাঠে নামছেতাদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত। তিনি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। তিনি একের পর এক ফৌজদারি অপরাধে জড়িত।

নির্বাচনের আগে নিজেদের ও কর্মীদের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে ভিপি নুর বলেন, বকুল বাড়িয়া, চর বোরহান ও চর কাজলের ধর্ষণসহ সহিংসতার ঘটনা এবং আজকের অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকবে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফৌজদারি অপরাধের দায়ে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। উল্লেখ্য, শুক্রবার রাতে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের এক কর্মীর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বসতবাড়ির আসবাবপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, অটো চার্জারসহ একটি গরুর একাংশ পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত: দাবি ইসরায়েলের

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

আপডেট সময় ১০:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬