ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেল ৫টার মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল না করলে নির্বাচন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ইসির দেওয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল করা না হলে নির্বাচন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি। দুপুরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র দুইদিন। এমন সময় নতুন আইন জারি করেছে ইসি। প্রিসাইডিং অফিসারসহ তিন ধরনের ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৮ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপিরনির্বাচন সুরক্ষা ২০২৬অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

জনপ্রিয় সংবাদ

এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার

বিকেল ৫টার মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল না করলে নির্বাচন ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াতের

আপডেট সময় ০৩:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬