ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল হওয়ায় আমরা তাদের সাথে জোটবদ্ধ হয়েছি: নাসীরুদ্দীন পাটোয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

এবার জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল হওয়ায় আমরা তাদের সাথে জোটবদ্ধ হয়েছি বলে মন্তব্য করেছেন ১১দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগের শেষে তিনি এই মন্তব্য করেন।

এদিকে গণসংযোগের শুরুতে নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তারই আসনের প্রার্থী এবং আন্দোলনে নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল। এনসিপি ও জামায়াত উভয় দলই দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জিয়ারত শেষে তিনি শাহবাগ এলাকায় গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাবঅভিযোগ শোনেন। উল্লেখ্য, ঢাকা৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের সিদ্ধান্ত

জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল হওয়ায় আমরা তাদের সাথে জোটবদ্ধ হয়েছি: নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট সময় ০২:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬