ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের পোস্ট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জানিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সমর্থনের কথা জানান।
পোস্টে আবদুল্লাহ আল জাবের লিখেছেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দীন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব—১২ তারিখের নির্বাচনে এদের কেউ জিতবেন কিনা তা জানা নেই। দলীয় অবস্থান ভিন্ন হলেও একটি জায়গায় তারা এক হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, একজন স্বতন্ত্র, একজন এনসিপির এবং একজন বিএনপির প্রার্থী হলেও তারা হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার ছিলেন। এমনকি ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে সরাসরি কারও জন্য ভোট চাননি জাবের। তিনি বলেন, ভোটাররা যেন নিজেদের বিবেচনায় সবচেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যারা হাদি হত্যার বিচারের দাবিতে অকুতোভয় থাকবেন এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন, তাদের প্রতি ইনকিলাব মঞ্চের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “যুগ থেকে যুগান্তরে আজাদীর সন্তানরা এই জমিনের সার্বভৌমত্ব ও ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে।”

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের পোস্ট

আপডেট সময় ০৯:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬