ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কোনো ধরনের অপ্রীতিকর ছাড়াই খুলনা২ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। আশা করছি, এই পরিবেশটি একেবারে ভোট গণনা পর্যন্ত অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। গতকাল থেকেই দেখছি, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করছি, তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে। ভোট গণনা শেষ হলেই জনগণ তার ফলাফল নিয়ে বাসায় ফিরতে পারবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খুলনা২ আসনের গোবর চাকা ন্যাশনাল গার্লস স্কুল ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাদ্দাম বলেন, জনগণ যাকে নির্বাচিত করবে, আগামী দিন তিনিই সরকার গঠন করবেন। জুলাই পরবর্তী বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা আরও সুপ্রসন্ন হবে, চমৎকারভাবে। নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে, ১১ দলীয় জোট ইনসাফ, সাম্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছে। সেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে যে নির্বাচনি সমঝোতা ১১ দলের মধ্যে হয়েছে, তারাই সরকার গঠন করতে পারবে বলে আমার বিশ্বাস।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভালো লাগছে: শিবির সভাপতি

আপডেট সময় ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬