ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেফ এক্সিটের আগে উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে শাপলাকলি মার্কায় ভোট দেয়ায় নোয়াখালীতে তিন সন্তানের জননীকে ধর্ষণ এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৮ আসনে ভোটকারচুপির অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান। উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল। এটা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন।

বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘. ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতা করেছেন, বাংলাদেশে এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম, আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সেজদা দিয়েছেন। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম। বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন।বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বোনদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতার জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।

বরিশাল দেড় শতাধিক পরিবারের মাঝে জসিম উদ্দিন সিআইপির ইফতার বিতরণ

সেফ এক্সিটের আগে উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১২:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬