ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

এবার সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষেদিল্লি না ঢাকাসহ বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনাসমালোচনা। এমন কর্মকাণ্ডে নিয়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় শাহজালাল (রহ.) মাজার মসজিদে স্লোগান দেন তিনি।

জানা গেছে, দরগা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে এনসিপি নেতা সারজিস আলম স্লোগান দেন। এ সময় এনসিপি নেতারা ও সাধারণ মুসল্লিরাও সেখানে অবস্থান করছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে চলছে নানা সমালোচনা।

স্লোগানে সারজিস আলম বলেন, ‘ইনকিলাবইনকিলাব, জিন্দাবাদজিন্দাবাদ’, ‘নারায়ে তাকবিরআল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকাঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদিআজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথরাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রামসংগ্রাম’, ‘জনতা না একতা, জনতাজনতা’, ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেটসিলেটএ সময় উপস্থিত ছিলেনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলেন, সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। মাজার জিয়ারতের নামে এনসিপির নেতারা যে আচরণ করলেন, তা সুফি দরগার আদবের খেলাফ। তাদের এ আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

আপডেট সময় ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬