ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

এবার সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। বর্তমানে ৮২৫ টাকার এই সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছেএমন কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করেছে তারা।

রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে।

এর আগেও, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

আপডেট সময় ০২:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬