ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য নির্বাচনের ফরমে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দিয়েছেন।

এ বিষয়ে লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গতকাল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি হবিগঞ্জ (চুনারুঘাটমাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

আপডেট সময় ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬