ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাতে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই প্রবীণ আলেমের বিয়ের খবরটি এখন স্থানীয় পর্যায়ে বেশ আলোচিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম এবং দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। কনে আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বিয়ের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আমাতুর রহমান তাদের পাঁচ বোনের মধ্যে সবার বড়।

জানা গেছে, এটি আমাতুর রহমানেরও দ্বিতীয় বিয়ে। কয়েক মাস আগে তার প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুতে শোকাতুর পরিবারের চার ছেলে ও দুই মেয়ের অভিভাবক হিসেবে এবং ব্যক্তিগত প্রয়োজনে তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই নতুন সংসার শুরু করলেন।

সম্প্রতি আরেক তরুণ ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই প্রবীণ আলেম আল্লামা সাজিদুর রহমানের বিয়ের খবরটি এলো। উল্লেখ্য, আল্লামা সাজিদুর রহমান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব

আপডেট সময় ১০:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬