ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ৬ মাসের মধ্যে ফিরে আসা কথার কথা নয়: রনি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘শেখ হাসিনার যে ছয় মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এর পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, পরিকল্পনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে।’ সম্প্রতিতিনতন্ত্রনামের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি রাজনৈতিক বাস্তবতা, জনমত এবংনিয়তিপ্রসঙ্গ তুলে ধরেন।

রনি বলেন, অনেক সময় মানুষের মুখে মুখে প্রচলিত কোনো বিষয় বাস্তবে রূপ নিতে পারে। উদাহরণ হিসেবে তিনি তারেক রহমানের দেশে ফেরার আলোচনার প্রসঙ্গ টানেন। তার ভাষ্য, ‘দুইতিন বছর আগে থেকেই নেতাকর্মীদের মধ্যে একটা কথা ছিলনেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। যদিও তিনি নিজে কখনো বলেননি যে তিনি কাল আসবেন। কিন্তু মানুষের মুখে এই আলোচনা ছিল।

তিনি আরো বলেন, ‘৪০ জন মানুষ যদি কোনো বিষয়ে একমত হয়, সেখানে আল্লাহর ইঙ্গিত থাকেএমন কথা আমরা শুনে আসছি। সত্যমিথ্যা জানি না। কিন্তু যদি ছয় কোটি মানুষ বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতিরও একটা লীলাখেলা আছে।

বক্তব্যে রনি দাবি করেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা প্রায় সমান। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে তারেক রহমানকে নিয়ে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি শেখ হাসিনার ফিরে আসা নিয়েও আলোচনা চলছে।’ সবশেষে তিনি পুনরায় উল্লেখ করেন, ‘শেখ হাসিনার ছয় মাসের মধ্যে ফিরে আসার বিষয়টি নিছক কথার কথা নয়। এর পেছনে তার পরিকল্পনা থাকতে পারে। আর যদি তা নাও থাকে, তাহলে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি

শেখ হাসিনার ৬ মাসের মধ্যে ফিরে আসা কথার কথা নয়: রনি

আপডেট সময় ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬