ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

এবার বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মতবিরোধ ছিল। এ নিয়ে তিনি নিজের ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহএর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং একটি অডিও ক্লিপ প্রকাশ করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আন্দোলনের সময় কেউ কেউ সংঘাত এড়িয়ে কেবল কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন। প্রকাশিত অডিওতে একজনকে বলতে শোনা যায়, তিনি আন্দোলনকে কনফ্রন্টেশনে নিতে চাননি এবং সমন্বয়কদের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ছিল।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের প্রতি নরম অবস্থানে ছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ এখনো প্রকাশ হয়নি। রাশেদ খাঁন তার পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদএর বই নিয়েও মন্তব্য করেন এবং আন্দোলনের ইতিহাসে কিছু বিষয় তুলে ধরা হয়নি বলে দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন

আপডেট সময় ০৩:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬