ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেই ওসমানী বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল হক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক। শুক্রবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-২৩৮ ফ্লাইটে তিনি দেশে ফেরেন এবং সকাল ৯টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করে। পরে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরবর্তী সময়ে কামরুল হককে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল হকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী এবং বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকার বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, “তার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা ছিল, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

হজ শেষে দেশে ফিরেই ওসমানী বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল হক

আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫