ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য অনুযায়ী, তহবিলের মধ্যে ১৪ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক নিজস্ব উৎস থেকে। এছাড়া দেশের বিভিন্ন সূচকে ভালো অবস্থানে থাকা ১১টি বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে বাকি ১১ কোটি টাকা দেবে।

আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে ১১টি নির্বাচিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে পৃথক বৈঠক করেন গভর্নর। সেখানে গভর্নর প্রত্যেক ব্যাংককে এক কোটি টাকা করে অনুদান দেওয়ার আহ্বান জানান। ব্যাংকগুলো সম্মতি দিলে এখন নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে তহবিল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তথ্য অনুসারে, তহবিলের পুরো অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ হস্তান্তর করা হবে। এই ফাউন্ডেশন থেকেই নিহতদের পরিবারকে অনুদান ও আহতদের চিকিৎসা ব্যয় মেটানো হবে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা ও কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরেই এই ধরনের একটি সহায়তা তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল। নানা প্রক্রিয়া শেষে অবশেষে এই উদ্যোগ আলোর মুখ দেখতে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জুলাই শহীদদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

আপডেট সময় ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫