ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় এনসিপির পথসভা: ‘শেখ হাসিনার বিভাজনকে চব্বিশে উপেক্ষা করেছে জনগণ’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুক্তিযোদ্ধা বনাম রাজাকার—এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে দ্বিধায় ফেলেছিলেন। মুজিববাদি আদর্শে রাষ্ট্রকে বিভক্ত করে রেখেছিলেন তিনি। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেই বিভাজনকে উপেক্ষা করেই আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার—যে বাংলাদেশ হবে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের।’

গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলার মানুষ। এটাই প্রমাণ করে, ভোলার সন্তানরা সাহসী এবং সংগ্রামী।’

এর আগে দুপুরে বরিশাল থেকে এনসিপির শীর্ষ নেতারা ভোলায় পৌঁছান। জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয় এবং তা শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার হয়ে শেষ হয় ভোলা প্রেস ক্লাব চত্বরে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ভোলায় এনসিপির পথসভা: ‘শেখ হাসিনার বিভাজনকে চব্বিশে উপেক্ষা করেছে জনগণ’

আপডেট সময় ০৮:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫