ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের পথ পরিষ্কার, এখন আর কোনো দ্বিধা নেই: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের পথ পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখন আর নির্বাচন নিয়ে কোনো দোদুল্যমানতা রইল না।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ভাষণ ও ঘোষণাপত্র নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করে দেশবাসীকে স্বস্তি দিয়েছেন। জনগণের ভোটাধিকার প্রয়োগে যে অনিশ্চয়তা বা দ্বিধা ছিল, সেটি দূর হয়েছে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার জন্য পুরো জাতি অপেক্ষা করছিল। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি, এটি হবে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচন। সেই লক্ষ্যে জনগণকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

নির্বাচনের পথ পরিষ্কার, এখন আর কোনো দ্বিধা নেই: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫