ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আজিজুর রহমান বাচ্চু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইউনিয়নের সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. অলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট। নির্বাচনে মোট ৪৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বিএলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী? জরিপে উঠে এল যে চমকপ্রদ তথ্য

ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত আজিজুর রহমান বাচ্চু

আপডেট সময় ০২:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫