ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজ’না, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আ’ট’ক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউ থেকে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে অনুষ্ঠানে যোগ দিলে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হস্তান্তর নেয়।

সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজ’না, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আ’ট’ক

আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫