ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নুর সুস্থ হলে হামলার ঘটনায় মামলা: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১০:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও জানান, নুর সুস্থ হওয়ার পর তার পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে সেনাসদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

এসময় রাশেদ দাবি করেন, ঢাকা মেডিকেলে নুরের চিকিৎসায় তারা সন্তুষ্ট নন। উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর কিংবা যুক্তরাষ্ট্রে নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার চারটি সমস্যা রয়েছে—নাকের হাড় ও চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ। তিনি জানান, ‘সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। তবে তিনি এখনো কিছুটা ট্রমায় আছেন। ছয় সদস্যের চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে সব ধরনের চিকিৎসা চলছে।’

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

নুর সুস্থ হলে হামলার ঘটনায় মামলা: রাশেদ খান

আপডেট সময় ০৩:১০:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫