ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এ ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। ভিন্নমত থাকতে পারে, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম জনগণের সমর্থনেই টিকে থাকবে। কিন্তু হুমকি, হামলা বা ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো দলের কর্মকাণ্ড বন্ধ করা গণতন্ত্রবিরোধী।

ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা গণতান্ত্রিক চর্চা ও বহুদলীয় রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

আপডেট সময় ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫