ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ: “হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ, নেতৃত্ব আসবে গুণাবলি থেকে”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আর কোনো “হোন্ডা-গুন্ডার রাজনীতি” চলবে না। তিনি বলেন, “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা—এই সংস্কৃতি আমরা ৫ আগস্টেই শেষ করেছি। একসময় যার পিছনে যত গুন্ডা, সে তত বড় নেতা—এমন ধারণা ছিল। কিন্তু প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে নেতার গুণাবলি থেকে, হোন্ডা-গুন্ডা দিয়ে নয়।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপির ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “এনসিপি ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ধরে নেবেন আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই।”

তিনি সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি গ্রাম, মহল্লা, ইউনিয়নভিত্তিক মানুষকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। অবিচার-অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে। আপনারা সত্যের পথে থাকলে আমি সবসময় পাশে থাকব।”

অপরাধ প্রবণতার বিষয়ে তিনি আরও বলেন, “অপরাধ করতে শক্তির প্রয়োজন হয়। রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা অনেক সময় অপরাধী হয়ে ওঠে। কিন্তু গ্রাম পর্যায়ে মানুষ যদি সংঘবদ্ধ হয়ে অন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, তাহলে অপরাধীরা আর সাহস পাবে না।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ: “হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ, নেতৃত্ব আসবে গুণাবলি থেকে”

আপডেট সময় ১২:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫