ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সরওয়ার আলমগীরের হুঁশিয়ারি: ‘বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। জনগণের সম্পদ ও হিন্দু সম্প্রদায়ের জমি দখল থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, এ কারণেই আওয়ামী লীগ এখন জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব। বিএনপি অন্যায়কারীদের জায়গা নয়।”

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে—যত বড় শক্তিশালীই হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরওয়ার আলমগীর বলেন, “আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন ও বশির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ফটিকছড়িতে সরওয়ার আলমগীরের হুঁশিয়ারি: ‘বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হবে’

আপডেট সময় ০১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫