ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে হাতুড়িপেটা, গ্রেপ্তার বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে বিএনপি নেতাকর্মীদের হামলায় মারাত্মকভাবে আহত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। অপর গ্রুপ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চানের সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত বিপুল মৈত্রকে ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশের জবাবে, সরদার কামরুজ্জামান চানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বক্তব্য অনুযায়ী, হামলার আগে জেলা বিএনপির কার্যালয়ে কামরুজ্জামান চান তাঁর দলবল নিয়ে বৈঠক করেন এবং সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি এলিজা জামান জানান, “বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক ও একজন অন্য শিক্ষক মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। পথে ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভাঙা হয়।”

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, “একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভাঙা হয়েছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

শিক্ষককে হাতুড়িপেটা, গ্রেপ্তার বিএনপি নেতা

আপডেট সময় ১২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫