ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী লোগো পরিবর্তনের উদ্যোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, আগের প্রতীক দাঁড়িপাল্লা অপরিবর্তিত থাকলেও নতুন লোগোতে জাতীয় পতাকার আদল যুক্ত হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমানের সঙ্গে। এ সময় জাতীয় পতাকার আদলে একটি নতুন লোগো দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোনটি অফিসিয়ালি গ্রহণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “আজকের ছবিতে যে লোগোটি এসেছে, তা ভুলবশত প্রকাশ পেয়েছে। কয়েক দিনের মধ্যেই নতুন লোগো চূড়ান্ত হবে।”

তিনি আরও বলেন, “আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। সেটি মূলত বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হতো। এবার অফিসিয়ালি লোগো ব্যবহারের জন্যই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

জামায়াতে ইসলামী লোগো পরিবর্তনের উদ্যোগ

আপডেট সময় ০৫:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫