ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লেন পর্যটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোলিশ পর্যটকের পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভিক্টোরিয়া গুজেন্ডা নামের ওই তরুণী মুঠোফোনে মনোযোগী অবস্থায় সিঁড়ি বেয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যান।

ভিডিওতে লেখা ছিল, আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো।

নেটিজেনরা ভিডিওটিকে হাস্যরস হিসেবে দেখলেও, অনেকেই সতর্ক করছেন যে প্রযুক্তি সবসময় নির্ভরযোগ্য নয়। এক ব্যবহারকারী লিখেছেন, অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে তাকানো উচিত। অন্যরা মন্তব্য করেছেন, পর্যটক সম্ভবত ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন।

ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে। শহরের জটিল এলাকা এবং খালের নিকটবর্তী রাস্তা মানচিত্রে পুরোপুরি ফুটে ওঠে না, ফলে অনেক সময় পর্যটকরা হঠাৎ সমস্যায় পড়েন।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

গুগল ম্যাপ অনুসরণ করে খালে পড়লেন পর্যটক

আপডেট সময় ০৮:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫