ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

আসন্ন ফিফা বিশ্বকাপে মাঠের বাইরের সবচেয়ে বড় ইস্যু টিকিটের আকাশছোঁয়া দাম। এবার জানা গেল, পুনঃবিক্রির জন্য বাজারে তোলা ফাইনালের একটি সাধারণ টিকিটের দাম ১ কোটি ১৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি টাকার বেশি।  মনে হতে পারে, এই টিকিটে ভিআইপি প্রবেশাধিকার থাকছে কিংবা রয়েছে বাড়তি কোনো সুবিধা। তেমন কিছুই নেই। এমনকি এই টিকিট যে আসনের, সেটাও স্টেডিয়ামের অন্যতম বাজে জায়গায় মানে মাঠ থেকে অনেক অনেক দূরে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে ১৯ জুলাই ফাইনাল। সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের ৩০৭ নম্বর ব্লকের ২২তম সারির ১২ নম্বর সিটের দাম এবারের বিশ্বকাপের সর্বোচ্চ। নিউইয়র্ক জায়ান্টস ও টাম্পা বে বুকানিয়ার্সের মধ্যকার এনএফএল ম্যাচ চলাকালে স্টেডিয়াম ভিউয়িং ওয়েবসাইটএ ভিউ ফ্রম মাই সিট’-এর একটি ছবি থেকে আসন্ন বিশ্বকাপের এই আসন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। একেবারে মাঠের বাঁ পাশের কর্নার থেকে অনেক উপরের দিকে এই আসনের অবস্থান।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত। বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। সমর্থকদের সংগঠন ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) এই মূল্য কাঠামোকেঅত্যধিকএবংবিশ্বাসঘাতকতাহিসেবে আখ্যা দিয়েছে। এ ছাড়া মাত্রাতিরিক্ত টিকিট মূল্যের অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলাও করেছে এফএসই।

গত সপ্তাহে ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম ফিফা মার্কেটপ্লেসে নিউইয়র্কে ১৯ জুলাইয়ের ফাইনালের চারটি টিকিটের দাম প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দেখানো হয়। বেভারলি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে কথা বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, এই অস্বাভাবিক উচ্চমূল্য আসলে বিশ্বকাপ দেখার ব্যাপক চাহিদার প্রতিফলন। সমর্থক গোষ্ঠীগুলো ২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে এবারের টিকিটের দামের তুলনা করেছে। ২০২২ সালে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১,৬০০ ডলার, যেখানে ২০২৬ সালে ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের আসল দাম প্রায় ১১,০০০ ডলার।

তবে ইনফান্তিনো দাবি করেন, এই মূল্যবৃদ্ধি যৌক্তিক। তিনি বলেন, “আমাদের বাজারের দিকটা দেখতে হবে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার। তাই আমাদের বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনর্বিক্রি বৈধ হওয়ায় কম দামে টিকিট বিক্রি করলে সেগুলো পরে অনেক বেশি দামে বিক্রি হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানে ব্যর্থ হলেও ভেনেজুয়েলার সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেল যুক্তরাষ্ট্র

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

আপডেট সময় ০৩:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬