ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তান জিরো পয়েন্টে ককটেল বিস্ফোরণ, আহত কেউ নেই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে এ বিস্ফোরণগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পরপর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্ফোরণে কেউ আহত হয়নি। ঘটনার তদন্ত চলছে।”

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

গুলিস্তান জিরো পয়েন্টে ককটেল বিস্ফোরণ, আহত কেউ নেই

আপডেট সময় ১১:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫