ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭০৮৩ বার পড়া হয়েছে

রাজশাহী: রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিচারকের ছোট ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান নিহত হন। এছাড়া বিচারকের স্ত্রীও গুরুতর আহত হন।

পুলিশ জানায়, হামলার ঘটনায় লিমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তার বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহিদ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, লিমন মিয়া দুপুরের দিকে বিচারকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তাওসিফ মারা যান। বিচারকের স্ত্রী বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বিচারকের বাসায় হা’ম’লা, ছু’রিকা’ঘাতে ছেলে নি’হত: হা’মলা’কারী বিএনপি নেতার ছেলে

আপডেট সময় ১১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫