ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগেই বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের কোর্ট চত্বরে। বাউল আবুল সরকারের মুক্তি ও শিল্পীদের ওপর আগের হামলার বিচার দাবিতে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে চৌরাস্তা মোড়ে সমাবেশ শুরুর আগেই এই হামলার ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান জানান, সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও কোর্ট চত্বর এলাকায় দুইজন বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা করে। এতে দুইজন আহত হন।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, উচ্ছৃঙ্খল কিছু লোক মিছিল নিয়ে এসে বাউল শিল্পীদের মারধর করেছে, যা দুঃখজনক। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

ওসি সারোয়ার আলম খান আরও বলেন, বাউল শিল্পীদের অভিযোগ দিতে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগেই বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

আপডেট সময় ০৪:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫