ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এআই দিয়ে ‘আহত হাতের’ ভুয়া ছবি বানিয়ে ছুটি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

মানুষের জীবনযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার যেমন দ্রুত বাড়ছে, তেমনি বাড়ছে এর অপব্যবহারও। সম্প্রতি গুগলের ন্যানো ব্যানা এআই ইমেজ জেনারেটর ঠিক এমনই এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে—যা নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সরব আলোচনা।

এক কর্মী অফিস থেকে ছুটি নিতে নিজের হাতের সাধারণ একটি ছবি তুলে ন্যানো ব্যানায় আপলোড করেন। সংক্ষিপ্ত নির্দেশে এআই ছবিতে এমন বাস্তবসম্মত ক্ষতের চিহ্ন যোগ করে যে দেখলে সত্যিই মনে হবে তিনি মারাত্মক আহত। এরপর সেই ছবি পাঠিয়ে ওই কর্মী দাবি করেন—বাইক থেকে পড়ে আঘাত পেয়েছেন, চিকিৎসকের কাছে যেতে হবে।

মানবসম্পদ (এইচআর) বিভাগ ছবিটি দেখে সঙ্গে সঙ্গেই সহানুভূতিশীল হন এবং বাড়তি যাচাই ছাড়াই অনুমোদন করেন বৈতনিক ছুটি। কারণ ছবির ‘আঘাত’ ছিল এতটাই বাস্তব যে সন্দেহ করার অবকাশই ছিল না।

ঘটনাটি সামনে আনেন শ্রেয়াষ নির্মল নামে এক ব্যক্তি, যিনি লিংকডইনে আসল ও এআই-সম্পাদিত ছবিটি পাশাপাশি শেয়ার করেন। পোস্টে তিনি জানান, এইচআর কর্মকর্তা ছবিটি দেখে ম্যানেজারের সঙ্গে কথা বলেই কয়েক মিনিটের মধ্যে ছুটি অনুমোদন করেন।

এই ঘটনা ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র—কেউ হতবাক, কেউ প্রকট হাস্যরস খুঁজে পেয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যে কোম্পানিতে ছুটির জন্য এমন প্রমাণ লাগে, সেটি আগেই বরবাদ।” আরেকজনের মতে, “এটা কল্পনাশক্তির সমস্যা নয়; বরং এমন কর্পোরেট সংস্কৃতির ফল, যেখানে কর্মচাপ কর্মীদের এ ধরনের পথ বেছে নিতে বাধ্য করে।”

—সূত্র: হিন্দুস্তান টাইমস

চলছে গণনা, ভোটের ফল কখন পাওয়া যাবে? জানাল ইসি

এআই দিয়ে ‘আহত হাতের’ ভুয়া ছবি বানিয়ে ছুটি

আপডেট সময় ০৪:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫