ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের ঘটনাকে কেন্দ্র করে কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে যাওয়াসহ তিনি গুরুতর আহত হন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরে কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকালে উমরাডাঙ্গী বাজারের মল্লিক ট্রেডার্সের সার ডিলার পয়েন্টে কৃষকদের ভিড় বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে বিভিন্ন ফসলের চাষে ব্যস্ত থাকলেও প্রয়োজনীয় সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে শুরু হয় হট্টগোল। এ সময় উপস্থিত কৃষকরা দেখেন, অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যাচ্ছেন—যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

হট্টগোলের মাঝে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। প্রথমে তাকে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হলে পরে অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানিয়েছেন, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একটি দাঁত ভেঙে গেছে। চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

আপডেট সময় ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫