ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যমজ দুই শিশুকে বাড়িতে রেখে ভোটকেন্দ্রে সবাই, ফিরে মিলল মরদেহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান () নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গোরস্থানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত শিশু হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার যমজ ভাইয়ের নাম হুসাইন। পরিবারসহ তারা আলমডাঙ্গার খোরদ গোরস্থানপাড়ায় নানাবাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মা ভোটাধিকার প্রয়োগ করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় একটি ভোটকেন্দ্রে যান। এ সময় যমজ দুই ভাইকে বাড়িতেই রেখে যাওয়া হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভোট দিতে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে হাসানকে দেখতে না পেয়ে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসানকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে দিনটি ভোটের আনন্দঘন পরিবেশে কাটানোর কথা ছিল, সেই দিনই পরিবারের জন্য হয়ে উঠেছে চরম শোকের দিন।

চলছে গণনা, ভোটের ফল কখন পাওয়া যাবে? জানাল ইসি

যমজ দুই শিশুকে বাড়িতে রেখে ভোটকেন্দ্রে সবাই, ফিরে মিলল মরদেহ

আপডেট সময় ০৪:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬