ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনে শক্তিশালী ভূমিকম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তের কাছাকাছি আকচি কাউন্টিতে এই ভূমিকম্প হয় বলে নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও হতাহত বা ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়নি। আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

চীনে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫