ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. জুবাইদা রহমান পৌঁছালেন এভারকেয়ার, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেবেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১:৫৩ মিনিটে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। তিনি সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন।

অন্যদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের দেশে পৌঁছানো না হওয়ায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার যাত্রা পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি কারণে শুক্রবার এটি ঢাকায় আসছে না এবং সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাবে। মেডিকেল বোর্ড যদি খালেদা জিয়ার যাত্রার উপযুক্ততা নিশ্চিত করে, তবে রোববার (৭ ডিসেম্বর) লন্ডন যাত্রা সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ডা. জুবাইদা রহমান পৌঁছালেন এভারকেয়ার, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেবেন

আপডেট সময় ১২:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫