ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পুইবিল গ্রামের মহসিন আলীর ছেলে বায়েজিদ হোসেন ও পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে সুমন হোসেন। তারা দুজনেই উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি। ওই ঘটনায় বায়েজিদের নেতৃত্বে সাংবাদিক মানিক হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে তার একটি পা ভেঙে দেওয়া হয়।

ওসি আরও জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের এই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫