ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভুলেও আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না : কা‌দের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যেহেতু আমরা দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাই নাই, আমাদের কোনো কিছু করা উচিত না। তারপরও আমি ব্যক্তি হিসেবে নির্বাচন করতে চাই। যেহেতু দাড়িয়াপুরের চেয়ারম্যান আসিফকে গ্রেপ্তার করিয়েছে আহমেদ আযম খান, আবার তাকে জেল থেকে বের করেও এনেছে আহমেদ আযম খান। তার এই ধরনের অপকর্ম বন্ধ করতে আমি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের নির্বাচন করতে চাই।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দলীয় প্রার্থী আহমেদ আযম খান নিজেকে ‘বাতেন বাহিনীর’ মুক্তিযোদ্ধা দাবি করেন। মহান মুক্তিযুদ্ধের সময় বাসাইল-সখীপুরে কাদেরিয়া বাহিনী ছাড়া কারো অস্তিত্ব ছিল না। তিনি চরম মিথ্যাবাদী। আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারি না, মহান আল্লাহও মিথ্যাবাদীকে ঘৃণা করেন। আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি নির্বাচনে অংশ নিলে তোমরা যেভাবে প্রচারণা চালাতে, আমার কাছে আসতে- সেভাবেই সালাউদ্দিন রাসেলের পাশে থাকবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে নেমেছিলাম, আগামী নির্বাচনে সেভাবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলের পক্ষে থাকব।

সখীপুর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু,বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাহাত হাসান টিপু, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ইথার সিদ্দিকী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

কাতারে হামলার পর এলএনজি উৎপাদন বন্ধ, সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

ভুলেও আযম খানের নির্বাচনকে সমর্থন করবো না : কা‌দের সিদ্দিকী

আপডেট সময় ১০:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬