ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে: ডা. খালিদুজ্জামান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে বলে মনে করেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি নামাপাড়ায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

ডা. এসএম খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হোক না কেন, জনগণ এখন এসব বিশ্বাস করে না। কতিপয় গৃহপালিত মিডিয়ার মাধ্যমে মিথ্যা ছড়িয়ে কোনো লাভ হবে না, কারণ মানুষ খুব দ্রুতই সত্যটা জেনে ফেলে।

জামায়াতে এ প্রার্থী অভিযোগ করে বলেন, যারা নারী লাঞ্ছনা, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত, তারাই আবার জামায়াতে ইসলামীর আমির সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে- যে তিনি নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ মূলত ভয় পেয়েছে। সেই ভয় থেকেই তারা নানা ধরনের প্রোপাগান্ডার আশ্রয় নিচ্ছে। তবে এসব অপপ্রচার ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না। জনগণ সব কিছু বুঝে গেছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন ডা. এসএম খালিদুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে: ডা. খালিদুজ্জামান

আপডেট সময় ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬