ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডার্বির মধ্যে গাঁজা খাওয়া বন্ধ করতে বলায় ছাত্রদলের কর্মীরা ‘ডার্বি নাসির’ উপাধি দেয়: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

এবার ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকে। কেন এই নামে ডাকা হয়, তা নিজেই খোলাসা করেছেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

গতকাল বুধবার নিজের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে তিনি ‘ডার্বি নাসির’ নামের নেপথ্যের গল্প তুলে ধরেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবেই শব্দটি ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে নাসীরুদ্দীন বলেন, আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত শব্দটা বলেছিল ছাত্রদল। ছাত্রদলের এক ভাই ডার্বির মধ্যে করে গাঁজা খাচ্ছিল, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে আমি যখন রাজনীতি শুরু করি, তখন তারা ব্যাপক হারে এই শব্দটা প্রয়োগ করে এবং এটিকে পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়।

নাসীরুদ্দিন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ডার্বির মধ্যে গাঁজা খাওয়া বন্ধ করতে বলায় ছাত্রদলের কর্মীরা ‘ডার্বি নাসির’ উপাধি দেয়: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৯:২১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬