ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার নির্বাচিত হলে সৎ থাকা সম্ভব হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিকবড় ভাইবানেতাদের দাপট থামানো যাবে কি নাএমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এ কথা বলেন। তাসনিম জারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। 

তিনি আরও বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় পাবলিক এক্সপোজারকে। কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করে জনসম্মুখে তুলে ধরা হলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে।

তাসনিম জারা বলেন, এই কাজ করার জন্য প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তার আছে। প্রথমত, এভিডেন্স কীভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তার রয়েছে।

তিনি আরও বলেন, আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো। পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যেতে পারে, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি করা সম্ভব, তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও তা পারেনি।

জনপ্রিয় সংবাদ

সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা

আপডেট সময় ০১:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬