ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ইশতেহারে ভারত ইস্যুতে নতুন বার্তা: ‘বন্ধুকে হ্যাঁ, প্রভুকে না’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় ইশতেহার প্রকাশ করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিএনপির এ ইশতেহার বিশ্লেষণ করেছে। তারা বলেছে দলটি ইশতেহারেভারতকেন্দ্রিকসমস্যাগুলোকে তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছে। যেমন বিএনপিসীমান্ত হত্যা, ভারত থেকে পুশইন, অমিমাংসিত পানি বণ্টনেরবিষয়গুলোকে হাইলাইট করেছে।

এনডিটিভি বলেছে, বিএনপি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কসমতা ও আত্মসম্মান’-এর ভিত্তিতে হবে বলে জানিয়েছে। এছাড়া তারা স্লোগান হিসেবেবন্ধুকে হ্যাঁ, প্রভুকে না’-কে নিয়েছে। তারা বলেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং নিজ দেশে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেবে না। বিএনপি সীমান্তে হত্যা, পুশইন এবং চোরাচালান ঠেকাতেকঠোর অবস্থাননেওয়ার কথা বলেছে।

অপরদিকে নদীর পানি নিয়ে বিএনপি বলেছে, তিস্তা এবং পদ্মার মতো নদীরন্যায্য ভাগআদায় করতেকার্যকর ব্যবস্থানেবে। এরমাধ্যমে বিএনপি দুই দেশের মধ্যেকার সবচেয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে চাপ সৃষ্টির নতুন মঞ্চ তৈরি করছে বলে উল্লেখ করেছে এনডিটিভি। এর পাশাপাশি পানি এজেন্ডাকে অভ্যন্তরীণ উন্নয়নের লক্ষ্য, পদ্মা ব্যারেজ থেকে শুরু করে তিস্তা মহাপরিকল্পনাকে সমর্থন করা এবং যৌথ নদী কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি। এই যৌথ নদী কমিশনের মাধ্যমে ভারতবাংলাদেশ যৌথ নদী ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করে থাকে।

এনডিটিভি বলেছে, ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির ইশতেহারের ভাষা বলছে দলটি বাংলাদেশের আলোচনার ধরণে ভারসাম্য আনতে চাইবে। বিএনপি ভৌগলিক অখণ্ডতার দিকে ঝুঁকবে। কিন্তু একই সময় দুই দেশের মধ্যেবিশেষ করে বাণিজ্য এবং আঞ্চলিক প্লাটফর্মগুলোতে কার্যকরী সহযোগিতার দ্বার উন্মুক্ত রাখবে। এছাড়া বিএনপি সার্ককে পুনর্জীবিত এবং আসিয়ানে সদস্যপদ পাওয়ার চেষ্টার কথাও ইশতেহারে উল্লেখ করেছে। এতে করে বাংলাদেশের কূটনৈতিক অপশন বিস্তৃত হবে এবং শুধুমাত্র একটি দেশের ওপর নির্ভরশীলতা কমবে। সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় আসলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: ভিপি সাদিক কায়েম

বিএনপির ইশতেহারে ভারত ইস্যুতে নতুন বার্তা: ‘বন্ধুকে হ্যাঁ, প্রভুকে না’

আপডেট সময় ১২:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬